রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭

মনের মাঝে সদা কল্পনাতে

(৪৫)
মনের মাঝে সদা কল্পনাতে
ভাবি তোমায় নাবী দিবারাত্রে,
ব্যাকুল এ মন হয় দিশেহারা
কবে যাবো সুদূর মাদিনাতে।।ঐ

কেঁদেছি কত ওগো দিবাযামি
তোমার দেখা পেতে আকুল এ প্রেমী,
হৃদয় আমার হয় মাতোয়ারা
ওগো প্রিয় তব মোহাব্বতে।।ঐ

আরবের ঐ মরু ধূলার মাঝে
তোমার চরণ চুমে ধন্য সে যে,
করবো যিয়ারত রওজা তোমার
কত আসা ওগো এই মনেতে।।ঐ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আকাশে তাকাই দেখি

 ৫২) ঐ আকাশে তাকাই দেখি যমীনে তাকাই সবখানে তোমার গান শুনা যায়, তুমি রহীম রহমান লুটিয়ে পড়ি সদা তব সেজদায়।।ঐ ★  হিমালয় দেখে হয় দৃষ্টিগোচর সবুজ...