বুধবার, ২৫ জানুয়ারি, ২০১৭

রাত পোহালো ভোর যে হল

               (২৮) হামদ্
রাত পোহালো ভোর যে হল সূর্য্য উঠেছে
বল কার দয়াতে ফুল বাগানে ফুল পুটেছে
                                পাহাড়ে ঝর্ণা বহিছে
                           সাগরে জোয়ার এসেছে।।ঐ

বল কার দয়াতে পাখির কণ্ঠে শুন মধুর গান
বল কার রহমে মিনার হতে আসে মধুর আযান,
                                      এসব কিছু তারই দান
                           যিনি গড়েছেন নিখিল জাহান,
                    আমাদের এসব কিছু দান কইরাছে।।ঐ

বল কার দয়াতে গাছগাছালি সাজে ফুলে ফলে
বল কার রহমে মাল্লা মাঝি সদা ছুটে চলে,
                              এসব কিছু তারই দান
                          তিনিত এক আল্লাহ মহান,
                এ ধরনীর সব কিছু সৃষ্টি কইরাছে।।ঐ

মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭

তোমরা চাও কি বাচাতে দিন

         (২৭)বিদ্রোহী গজল
তোমরা চাও কি বাচাতে দিন
তবে বাজাও জিহাদের বীণ,
রক্ত দিয়ে স্বাধীন কর খোদারি জমিন।।ঐ

বিজাতিরা করছে আজি ইসলাম নিয়ে উপহাস
মুলমানের ঈমান বিনাসে চলছেই ওদের প্রয়াস,
জালিমের পাপের শিকল ভেঙ্গে ছিনে আনবো সেই দিপ্ত দিন।।ঐ

ক্ষুদ্র শিশুর বুকে দেখ ভুলেট বোমারি আঘাত
মাজলুমানের কান্না শুনে বারি হল আকাশ বাতাস,
বজ্রপায়ে যাও এগিয়ে বিপ্লবী নবীণ।।ঐ

শিরে বেধে আমামা এবার হস্তে নােমও তুলে শমসের
অগ্রপ্রাণে যাও এগিয়ে ভেঙ্গেদাও বাধা সব জালিমের,
খোদাদ্রোহীদের খতম করে স্বাধীন এই খোদার জমিন।।ঐ
,

স্বাধীনতা কেন পরাধীনতা।?

                (২৬)বিদ্রোহী গজল
আজও কেন স্বাধীনতা পরাধীনতার শিকল বেধে
ভিন দেশিরা খাচ্ছে লুটে আমার দেশে সাধু সেজে।।ঐ

আজও কেন গরীব দুখী মরে উপস অনাহারে
শিক্ষার সনদ নিয়ে যুবক কেন বেকার ঘুরে,
তবে কি স্বাধীনতা দেশদ্রোহীদের পড়লো ফাঁদে।।ঐ

আজও কেন এন জিওরা সেবার নামে করে দুর আচরণ
মানব সেবার নামে করে মা বোনের ইজ্জত হরণ।।ঐ


আজও কেন কোট প্যান্ট টাই পড়া শকুন গুলো
দেশের মাল লুণ্ঠন করে তারাই সমাজ সেবক হল,
বিজাতির চরণ চেটে দাজ্জাল গুলো আছে মেতে।।ঐ

আজও কেন নির্বাচনের নামে করে হানাহানি
ক্ষমতার লোভে করে গদি নিয়ে টানাটানি,
স্বার্থসিদ্ধি হলে চলে তারা মনে স্বাদে
জনগণ মরে দুখে ব্যস্ত ওরা নিজের কাজে।।ঐ

এ বাংলা আমার লাখো বাঙালির

             (২৫)   দেশত্ববোদক
এ বাংলা আমার লাখো বাঙালির রক্তস্রোতে কেনা
এ মাটিতে আজও মিশে আছে শত শহীদের রক্তকনা।।ঐ

মহান একাত্তরে লড়াই করে শত্রুমুক্ত করেছি দেশ
দিয়েছি প্রাণ দেইনি মান এনেছি স্বাধীন পরিবেশ,
সেই বাঙালি মোরা বীরের জাতি উড়িয়েছি নিশানা।।ঐ

এ লাল সবুজের পতাকার তরে শয়েছি ভুলেট বোমা
জীবন দিয়েছি হেসে মোরা তবু হায়নারা পায়নি ক্ষমা,
সেই একাত্তরের রক্তের দাগ কভু মুছবেনা মুছবেনা।।ঐ

এ বাংলা আমার লাখো  মা ও শিশুর একটু সুখের হাসি
স্বাদের জীবন সাঙ্গ করেছি বাংলা তোমায় ভালবাসি,
রবে তুমি সকল প্রাণে সদা উঁচু রবে তব নিশানা।।ঐ





বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭

দেহ খাঁচা শূন্য হবে

    (২৪) ইসলামি গজল
দেহ খাঁচা শূন্য হবে
একদিন তোমার
যাইতে হবে ঐ কবরে
ডাকলে পরওয়ার
তোরে      "   ।। ঐ

চর বেহারার পালকি ছড়াইয়া
নিবে তোরে কাপন জড়াইয়া,
থাকবেনা রে সঙ্গি সাথি
সেইদিন তোমার।।ঐ

দেখতে তোকে আসবে কতজন
কাঁদবেরে তোর আত্মীয় স্বজন,
পর হবে তোর আপন সবই
রঙিন দুনিয়ার।।ঐ

ছেড়ে আপন ভিটা বাড়ী
গোরস্থানে হবে তোর বাড়ী,
সাঙ্গ হবে জীবন লিলা
মিছে দুনিয়ার।।ঐ

কাব্য লিখে কবি

    (২৩)    হামদ্

কাব্যলিখে কবি তোমার প্রেমে
শিল্পীরা সুর তুলে তোমার নামে
তোমার প্রেমে তোমার তোমার সানে
তুমি যে প্রভু সবার মনে। ঐ

পরিপাটি এই নিখিল ধরা
তোমার নিপুন হাতে গড়া
পাহাড় সাগর ঝর্ণা নহর
নয়না বিরাম এই চরাচর,
মগ্ন সবাই তোমার প্রেমে
গাইছে তব গান খনে খনে।।ঐ

সবুজ শ্যামল এই নিলাভূমি
সৃষ্টি করেছ প্রভু তুমি
বন বনানী গাছগাছালি
তোমার সাথে যেন কি মিতালি,
গাছের ডালের পাখিরা সবে
গাইছে তোমারি গানগায়
মধুর তানে।।ঐ

তোমার নামে হাজার সুরে

         হামদ্

তোমার নামে হাজার সুরে 
লিখে যাই  গান ছড়া কবিতা
তোমার নামে তোমার গানে 
মিশে আছে কত স্নেহ মমতা,
তুমি রাহিম তুমি কারিম
তুমি পরম মুক্তিদাতা।।ঐ

তোমার প্রেমেতে পিকপাপিয়া
তুলে কত মনোহরী সুর
তোমারি গান গেয়ে মাল্লা মাঝি
ছুটে চলে যে সকাল দুপুর,
তুমি দুনিয়ার মালিক খোদা
আছ সবার হৃদয়ে গাঁথা।।ঐ

চাঁদছে তারা গ্রহ রবি 
করে তোমার গুনগান
তোমার দয়াতে আছি বেচে
ওগো রহিম রহমান,
তুমি সবার মালিক খোদা
তুমি সবার রিযিক দাতা।।ঐ

সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭

আল্লাহ আল্লাহ আল্লাহ

    (২২)হামদ্
আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ
ওমুমিন ভাই একই সুরে
বল মালিক আল্লাহ।।ঐ

যার নামেতে বোনের পাখি
গায় সুরে সুরে
যার নামেতে নদীছুটে
দূর বহুু দূরদূরে,
তার নামেতে করছে যিকির
সদা মাঝি মাল্লা।।ঐ

যার নামেতে তাছবিহ জপে
বৃক্ষরাজি বন
যার নামেতে করতে যিকির
উদাসিন এ মন,
তার নামেতে ডাকছি মোরা
পাপি সকল বান্দাহ।।ঐ

প্রভু তোমার রহম দিয়ে

          প্রার্থনা গজল
প্রভু তোমার রহম দিয়ে
হৃদয় আমার দাও ভরিয়ে।।ঐ

হুমম,হুমম,হুমম,হুমম
আছে মনের যত কালিমা
যত মনের মাঝে দুর ভা্বনা,
দুর করে দাও প্রভু তোমার রহম দিয়ে।।ঐ

হুমম,হুমম,হুমম,হুমম
অজানা পথে যদি বাড়াই কদম
দিশা দিও প্রভু আমি অধম
টেনে নিও প্রভু করুনার ছায়া তলে।।ঐ

ওগো রাহিম রাব্বানা

     প্রার্থনার গজল
ওগে রাহিম রাব্বানা
চাই গো তোমার শুধু করুণা
তুমি দয়া করো রহম কর
এইতো করি সদা প্রার্থনা।।ঐ

চাইনা মিছে এই ভুবন মাঝে
বিলাশ বহুুল গাড়ি বাড়ী
সকল আঘাত সহে আমি যেন
দুঃখ জয় করিতে পারি,
ওগো রহিম ওগো রহমান
কবুল কর এই সাধনা।।ঐ

জীবন নামের কঠিন তরী
থেমে থেমে যায়
কুলহীন সাগর দিতে পাড়ি
কত দিন গিয়ে রাত পোহায়,
তুমি দাও শক্তি সাহস ওগো মহিয়ান
দূর করে দাও মনের যাতনা।।ঐ

রবিবার, ১৫ জানুয়ারি, ২০১৭

যুবসামজ নিয়ে গজল

           (২১)ইসলামি গজল
মধ্যম নন্দীরগাঁও মুমিন মুসলমান
যুবকদেরি আয়োজনে এই অনুষ্ঠান।।ঐ

মাওঃ রফিকুল ইসলাম ভাই
দিনে রাতে চেষ্টা তার বিকল্প যে নাই,
যুবকদেরো ছিল অনেক বড় অবদান।।ঐ

নবীণ প্রবীণ যারা আছে এ সমাজে
শ্রম সাধনা দিল মাহফিলেরর কাজে,
আখেরাতে হবে তারা অসিম ভাগ্যবান।।ঐ

মহান প্রভুর কাছে আমরা করি প্রার্থনা
কবুল করে নিও তাদের এই সাধনা,
হেদায়েতের আলো তুমি করিও যে দান।।ঐ

অধম পাপি আমি ওগো দয়াময়

   (২০)ইসলামি গজল

অধম পাপি আমি ওগো দয়াময়
একটু ভালবাসিও
আধার পথে যদি বাড়াই কদম
আলো পথের দিশা দিও।।ঐ

হৃদয়ে জাগিয়ে দিও দিপ্ত ঈমান
রৌশানীত কর কলুষিত প্রাণ
                প্রভু কলুষিত প্রাাণ,
দ্বীনের পথে চলতে ওগো প্রভু একটু দয়া করিও।।ঐ

গুনাহ করে এ কলব হয়েছে আজ কালো
মুছে দিও সব গুনাহ দাও নুরের আলো
                       মনে দাও নুরের আলো,
রোজহাসরে আমি হইগো যেন প্রভু তোমার প্রিয়।।ঐ

ওগো প্রিয় নবী

          (১৯) নাতে রাসূল (সাঃ)
ওগো প্রিয় নবী তোমায় ভালবেসেছি
এই হৃদয়ে শয়নে শপনে তোমার ছবি একেঁছি।।ঐ

ধরার মাঝে এলে তুমি নিয়ে দ্বীনের আলো
অশান্ত পৃথীবি হয়েছে শান্ত ভেসে তোমায় ভালো
তোমার লাগি দিবা রাতি কত যে কেঁদেছি।।ঐ

উম্মতেরি জন্যে তুমি সহেছো কত ব্যাথা
তোমার কষ্টের বিনিময়ে পেয়েছি দ্বীনের দেখা,
তোমার তরে জীবন মরণ সবই যে সঁপেছি।।ঐ

প্রভু তোমার পাগল আমি

  (১৮)     হামদ্ বারি তা'য়ালা
প্রভু তোমার পাগল আমি পাগল আমার মন
প্রীতির বন্ধনে পড়ে দিলাম বিসর্জন
সব দিলাম বিসর্জন।।ঐ

চারিদিকে তোমার প্রেমের শুনি গো গুঞ্জন
তোমার প্রেমের রৌশনীতে আলো এ ভুবন,
প্রভু আলো এ ভুবন।।ঐ

গাছগাছালি পাখপাখালি গায় যে তোমার গান
তোমার নামে ফুলে ফলে সাজে এ জাহান,
প্রভু সাজে এ জাহান।।ঐ

কার আসবে কখন চলে যাওয়ার ডাক


    (১৭)
কে জানে কার আসবে কখন চলে যাওয়ার ডাক
আধার ঘরের ছামান তোরা জোগাড় করে রাখ।।ঐ

যাদের তুমি সারাজীবন ভেবেছো আপন
তারা সবাই পর হইব দিয়া তোমায় দাপন,
সেদিন কেহ শুনবেনা আর তোর বিপদের ডাক।।ঐ

কিসের আশায় কিসের নেশায় চলছো দম্ব ভরিয়া
ভেবে দেখ পরপারে যাইবা তুমি কি নিয়া,
তোমার দম্ব সবি চুর্ণ হইব দিলে খোদায় ডাক।।ঐ

চিরসঙ্গি পুণ্য হইব সেই কঠিন দিনে
কবর আযাব মাপ হবেনা আমলো বিনে,
ওরে খনে খনে ঐ কবরে দিচ্ছে তোরে ডাক।।ঐ

আল্লাহ রহমান তুমি


      (১৬)হামদে বারি তা'য়ালা

আল্লাহ রহমান তুমি আল্লাহ মহিয়ান
তোমার নামে রোজ বিহনে গায় পাখি গান।।ঐ

তোমার নামে ধূসর প্রভাতে ফুলেরী সুবাস
শিশির ভেজা ঘাঁসের বনে পাখিরো উচ্ছাস,
তোমার নামে নুয়ে পড়ে জমিনো আসমান।।ঐ

তোমার নামে নদীর তরঙ্গে কলকল সুর
বহে চলে শিতল হাওয়া লাগে কি মধুর,
তোমার নামে তাসবি জপে নিখিল জাহান।।ঐ

ছালাম ছালাম হাজার ছালাম

   (১৫)    নাতে রাসূল (সাঃ)
ছালাম ছালাম হাজার ছালাম
প্রিয় নবী তোমাকে
আমার হৃদয় বিমোহিত হয়
তোমার ভালবাসা দেখে।।ঐ

উহুদের সেই দাঁত ভাঙ্গা দিন
ভুলবোনা আমরা তা কোনদিন,
থাকবে তুমি অমর হয়ে,
চিরজীবন এই বুকে।।ঐ

শত ব্যাথার পাহাড় তুমি মাথায় নিয়ে
চলেছ আল আহাদের দাওয়াত দিয়ে,
উম্মতি উম্মতি বলি কেঁদেছো
কত মোদের দুখে।।ঐ

পথ হারা পথিক আমি

       (১৪)   ইসলামি গজল
পথ হারা পথিক আমি প্রভু অচিনা পথে চলি
তব পথে চাই গো দিশা প্রভু হেদায়েতে নিও তুলি।।ঐ

পাপ সাগরে প্রভু আছি ডুবে
তুমি ছাড়া কে ওগো মুক্তি দেবে,
ক্ষমা করে দাও গো প্রভু সুপথটা দিও বলি।।ঐ

কলবে জাগে প্রভু পাপের নেশা
তোমার কৃপা চাই হার হামেসা,
তব পথে এইনা জীবন দেই যেন জলাঞ্জলি।।ঐ

শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১৭

মালিক আমার মালিক

    ১৩)  হামদে বারি তা'য়ালা
মালিক আমার মালিক
মালিক আমার মালিক
হৃদয় জুড়ে আছ তুমি,তুমি আমার খালিক ।। ঐ

নিখিল ভুবন তোমার সৃজন কি যে অপরূপ
বিচিত্র এই পৃথীবিটা করেছ যে নিখুঁত,
তোমার দয়া ভুবন মাঝে ছড়িয়ে আছে চারদিক  ।। ঐ

আকাশ বাতাশ গ্রহ রবি সবই তোমার দান
দরার মাঝে সৃষ্টির সবে করে তোমার গুণগান,
দয়ার সাগর তুমি প্রভু তোমার দয়া যে অধিক  ।। ঐ

ওগো প্রভু ওগো প্রভু ক্ষমা করে দাও

          (১২)হামদে বারি তা'য়ালা
ওগো প্রভু ওগো প্রভু ক্ষমা করে দাও
তোমার রাহে আমাদেরে কবুল করে নাও।ঐ

ক্ষমা করে দাও জীবনেরী অনাচার
দূর করে দাও মনের কালো সব আধার,
তোমার আদেশ মেনে চলার শক্তি মোদের দাও।।ঐ

ক্ষমা করে দাও জীবনের সব ভুল ভ্রান্তি
ঈমানের আলো দিয়ে দুর কর ক্লান্তি
সঠিক পথের দিশা তুমি মোদেরে দেখাও।।ঐ

যতদিন ভূবন মাঝে বেঁচে থাকি
সারাটি জীবন যেন তোমাকে ডাকি
এমন ভালবাসা তুমি অন্তরে দাও।।ঐ

বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০১৭

হাত পেতেছি দয়ার প্রভু

       (১১)হামদে বারি তা'য়ালা
হাত পেতেছি দয়ার প্রভু তোমার দরবারে
দয়াকরো ক্ষমাকরো অধম বান্দারে।।ঐ

তোমার রহম পেতে আমি কাঁদি দিবা রাত
ক্ষমা কর এই জীবনের সকল অপরাদ,
কবুল কর তোমার রাহে এই যে আমারে।।ঐ

গুনার বোঝা মাথায় আমার ওগো দয়াময়
খালি হাতে ফিরাইওনা করি গো বিনয়,
হেদায়েতের আলো তুমি জালো অন্তরে।।ঐ



ভেঙ্গে দাও ভেঙ্গে দাও

        (১০) বিদ্রোহী গজল
ভেঙ্গে দাও ভেঙ্গে দাও জালিমের আস্তানা
না মানলে বিধান খোদার দেশে থাকা চলবেনা।।ঐ

দুর্নীতির কালো হাত ভেঙ্গে কর চুরমার
কালেমার নিশান নিয়ে তুলো দ্বীনের হুংকার
চলবে দেশে খোদার বিধান অন্য কিছু  মানবোনা।।ঐ

গলাবাজি চাপাবাজি বন্ধকর এমন সবই
কথা কাজে এক না হলে জনগণের পিটা খাবি,
চলবে দেশে খোদার বিধান চামচামি আর চলবেনা।।ঐ

দূর গগনের ঐ নিল আঙিনায়

  (৯)হামদে বারি তা'য়ালা
দূর গগনের ঐ নিল আঙিনায়
মেঘেরা ভাসে সুর্য্যের আভায়,
তোমার নামে করছে যিকির ভেসে ভেসে
হাওয়ায় হাওয়ায়।।ঐ

গোধুলী লগনের তারা গুলো
মিটিমিটি করে দেয় আলো,
নয়ন কাড়া এই ধরনী বিমোহিত করে
মনটা আমায়।।ঐ

প্রভাতের সুশিতল ঠাণ্ডা বাতাস
সুপ্ত পাখিরা জেগে করে উচ্চাস,
মায়াবীনী বন বনানী হেলে দুলে
ডাকছে তোমায়।।ঐ

কত শিল্পী গায় গান

(৮) হামদে বারি তা'য়ালা

কত শিল্পী গায় গান
কত কবি লিখে কবিতা
তুমি রহমান তুমি মহিয়ান।।ঐ

সাগরের লহরীর মৃদু ছন্দে
কলকলে গায় গীতি মনানন্দে,
হাওয়ায় ভেসে কানে বাজে সেই গান।।ঐ

ধূসর ও প্রভাতের স্নিন্ধ হাওয়ায়
পাখিদের গুঞ্জনে মন ভরে ডায়,
সেই সুরে বিমোহিত হয় প্রাণ।।ঐ

বুধবার, ১১ জানুয়ারি, ২০১৭

কোথায় পাব প্রভু তোমার দেখা

 (৭) হামদে বারি তা'য়ালা
নিঝুঁম রাতে আমি ভাবি একা
কোথায় পাব প্রভু তোমার দেখা,
তোমায় পেতে এই মনেতে
হাজার শপন এই হৃদয়ে আঁকা।।ঐ

অপরূপ এই লিখিল ভূমি
তুমি করেছ সৃজন
নিখুঁত ভাবে সাজালে তুমি
বিচিত্র এই ভুবন,
তোমারি জন্যে সৃষ্টিধরায়
মিশে আছে কত স্নেহ মাখা।।ঐ

তোমায় দেখার এই মনে
 আছে বিষণ আসা
কখন পাব প্রভু তব দিদার
প্রিতি ভালবাসা,
তোমার নামে প্রভু তোমার প্রেমে
ভেবে হই আনমনা মন রঙে আঁকা।।ঐ



তোমাদের আজ বড় প্রয়োজন

 (৬)
খোদার পথে যারা বিলাবে জীবন
চায় যারা ভুবনে শহীদি মরণ,
এসো এসো এসো ছুটে
তোমাদের আজ বড় প্রয়োজন।।ঐ

মুজাহিদীন সদা দিচ্ছে হাঁক
আল জিহাদের এসেছে ডাক,
চল চল চল তুমি
খোদার পথে বিলাতে জীবন।।ঐ

চেয়ে দেখো মাজলুমের আহাজারি
আকাশ বাতাশ আজ হচ্ছে ভারি,
এখনো কি নিরব হয়ে সইবে তুমি এই আচরণ।।ঐ

মানবোনা কোন বাঁধা জালিম শাহীর
আনবো পতন সকল জুলুম বাজীর,
খোদার দ্বীনর আনতে বিজয় লড়ে যাবো আমরণ।।ঐ

জাগো জাগো মুসলিম

 (৫)
জাগো জাগো মুসলিম
মসি তুলে নাও হস্তে
খতম কর সব খোদাদ্রোহী
আছে যত দুনিয়াতে,
এই যমিন যে এক আল্লার
চলবে বিধান শুধুই তাঁর।।ঐ

আজ সারা দুনিয়া জুড়ে মুসলিম জাতি
হারা অধিকার
লাঞ্চিত বঞ্চিত মাজলুমদের
শুনি হাহাঁকার,
ফিরাতে মাজলুমদের অধিকার
মোরা আনবো পতন হায়নার।।ঐ

শিরে বেঁধে আমামা বাজাওনা দামামা
জিহাদের
সুপ্ত মুজাহিদ হোকনা জাগ্রত শুনে চিৎকার আযাদের
চল দূর্জয় দুর্বার
বল আল্লাহু আকবার।।ঐ

মাপ কর আমায় আল্লাহ

(৪)
মাপ কর আমায় আল্লাহ
মাপ কর আমায়,
দু হাত তুলে তোমার কাছে
মিনতি জানাই।।ঐ
দুনিয়ারী মোহে পড়ে
ভুলেছি তোমায়
অসহায় বান্দা আমি
মাপ কর আমায়,
হাত পেতেছি ওগো প্রভু
মাপ কর আমায়।।ঐ
হলাল হারাম না মানিয়া
খেয়েছি কত
গুনার বোঝা মাথায় লইয়া
হয়েছি নত,
কঠিন ঐ হাশরের মাঝে
মাপ কর আমায়।।ঐ

রোহিঙ্গাদের নিয়ে নতুন গান

(৩)
তোরা কে কে যাবি চল
ঐ মায়ানমারেতে
তোর অভাবে রোহিঙ্গারা কান্দেরে কান্দে.
তোর লাগিয়া মাজলুমেরা "   "         """"।।ঐ
কত অবুঝ শিশু নারী
দু হাত তুলে খোদার তরে করছে আহাজারি,
হায়রে মায়ানমারে মুসলমানদের বইছে রক্তরে
ঢল
চল মায়ানমারেতে।।।ঐ

কত অসহায় মা বোন
বৌদ্ধ জালিম অকাতরে করছে নির্যাতন,
ওরে সব ছেড়ে আজ জলদি করে চলরে ছুটে
চল,
ঐ আরাকানেতে।।ঐ

★জাগো নবীন নওজোয়ান
শিতল হওয়া রক্তে তোমার উঠাওরে তুফান,
ওরে রোহিঙ্গাদের প্রতি ফোঁটা নিবো
রক্তের দাম,
চল মায়ানমারেতে।।।ঐ

জাগো বীণ ওসামা
অস্র হাতে তুলো মাথায় বাঁধো আমামা,
মুসলিম হল সিংহের জাতি ওরা পারেনি চিন্তে
চল জিহাদের প্রান্তে।।ঐ

হায়রে মুসলমান

   ছড়া
(২)
হায়রে মুসলান
কোথায় তোদের বীরত্ব সেই
হারানো ঈমান।?
কোথায় তোদের বদর মাঠের
ঈমানি সেই বল,
কিসের নেশায় রক্তে তোদের
অলসতার ছল।?
কোথায় তোদের সোঁনায় গড়া
সেই যুগ রাশেদার,
কে তোমায় ভুলিয়ে দিয়েছে রাসূলের
রক্তের সমাচার।?
বিজাতির কালচার আজ তোমার
নিত্যদিনের সাথি,
নিভু নিভু আজ কিছু তোমাদের তরে
দ্বীনের দিপ্ত বাতি।
নাম কা ওয়াস্তে মুসলিম তোমরা সদা
দাও বিজাতির শ্লোগান,
মসজিদ মন্দির এক পাল্লায় তুলো
তোমরা কেমন মুসলান।

ছোট বেলার গান

       (১)
মনে পড়ে ফেলে আসা হারানো
সেই দিন
সেই ছোট বেলার খন আজও
অমলিন,
ছিল হাসি খুশি সারা বেলা
ভাবনাহীন।ঐ

পাঠশালায় যেতাম আর
খেলাদুলা
ফুল কুঁড়ানে সেই শিউলি
তলা,
বাঁশবনে কাশবনে ছুটাছুটি
আনমনে প্রতিদিন।।ঐ

করতো শাসন মা অপরাধ
পেলে
অশ্রু মাখা চোখে লুকিতাম
আঁচলে,
মমতাময়ী হারানো সেইদিন
মনটা ভেবে হয় ক্ষীণ।।ঐ

এ সফ্টওয়ারটির মাঝে আপনারা যা পাবেন

ইসলামিক গজল,হামদ্, নাত,দেশত্ববোদক,বিদ্রোহী,
ছড়া,কবিতা ইত্যাদি।
আমার লিখার গুলো পড়ে যদি কারো
ভাল লাগে আমার জন্য দোয়া করবেন।
আমি কোন লেখক নই তবে লেখার চেষ্টা করি
লেখায় যদি কোন প্রকার ভুল থাকে দয়াকরে
আমায় ছোট ভাই হিসেবেক্ষমা করবেন।
আমি চাই লেখা গুলো পড়ে যুবসামজ
ছাত্রসমাজ ইসলাম প্রিয় সকল মুসলমান
যেন উপক্রিত হয়।

নাম:সিরাজুল ইসলাম
সংগীত পরিচালক দূর্জয় শিল্পীগোষ্ঠী
খতিব,মাধ্যম নারায়ান পুর জামেয়া মসজিদ
সহকারী শিক্ষক সিন্দুরপুর অদুদিয়া নূরানী ক্যাডেট মাদ্রাসা
জেলা: ফেনী
থানা:দাগন ভূঞা
যোগাযোগ,,০১৮৬৯৪৪৫০১১

সবাই  ভালো থাকবেন

এই সফ্টওয়ারটির পরিচিতি

এই সফ্টটওয়ারের তৈরীতে  যার অবদান তাকে নিয়ে কিছু পরিচিতি
বাংলাদেশ চিটাগাং এর জনপ্রিয় সফ্টওয়ার  ডিজাইন এবং ডেভেলপার Appsgyser Software limited  এর অামার প্রানপ্রিয় ভাই
মো: জামাল উদ্দিন (রুবেল)
  এবং কামরুল ভাইয়ের ব্লগার দ্বারা পরিচালিত 
সবাই তাদের জন্য দোয়া করবেন
তাদের 




আকাশে তাকাই দেখি

 ৫২) ঐ আকাশে তাকাই দেখি যমীনে তাকাই সবখানে তোমার গান শুনা যায়, তুমি রহীম রহমান লুটিয়ে পড়ি সদা তব সেজদায়।।ঐ ★  হিমালয় দেখে হয় দৃষ্টিগোচর সবুজ...