বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০১৭

দূর গগনের ঐ নিল আঙিনায়

  (৯)হামদে বারি তা'য়ালা
দূর গগনের ঐ নিল আঙিনায়
মেঘেরা ভাসে সুর্য্যের আভায়,
তোমার নামে করছে যিকির ভেসে ভেসে
হাওয়ায় হাওয়ায়।।ঐ

গোধুলী লগনের তারা গুলো
মিটিমিটি করে দেয় আলো,
নয়ন কাড়া এই ধরনী বিমোহিত করে
মনটা আমায়।।ঐ

প্রভাতের সুশিতল ঠাণ্ডা বাতাস
সুপ্ত পাখিরা জেগে করে উচ্চাস,
মায়াবীনী বন বনানী হেলে দুলে
ডাকছে তোমায়।।ঐ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আকাশে তাকাই দেখি

 ৫২) ঐ আকাশে তাকাই দেখি যমীনে তাকাই সবখানে তোমার গান শুনা যায়, তুমি রহীম রহমান লুটিয়ে পড়ি সদা তব সেজদায়।।ঐ ★  হিমালয় দেখে হয় দৃষ্টিগোচর সবুজ...