মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭

আল্লাহ তুমি বড় মহান

(৩১)হামদে বারি তা,আলা

আল্লাহ তুমি বড় মহান অসিম দয়াময়
তোমার দয়ায় অশেষ মায়ায় বেচে সবাই রয়।।ঐ

ওগো প্রভু দয়ার সাগর ওগে রহমান
করলে সৃজন খুঁটি ছাড়া ঐ যে নিল আসমান,
সৃষ্টি তোমার বড়ই মধুর ওগো দয়াময়।।ঐ

ভোর প্রোভাতে পাখির কণ্ঠে দিলে মধুর সুর
কুহ তানে কণ্ঠ বিলায় রাত্রি দিন দুপুর,
অবাক চোখে চেয়ে থাকি সদা সবসময়।।ঐ

তরুলতা বনবনানী সবই তোমার সৃষ্টি
পাহাড় সাগর ঝর্ণা নহর নেয় যে কেড়ে দৃষ্টি,
সৃষ্টি তোমার বড়ই মধুর ওগো রহমান।।ঐ

জামানার শ্রেষ্ঠ ইসলামি গজল

   (৩০) ইসলামি গজল
কোন জামানায় এলামরে ভাই
ঈমান বাঁচা বড় দায়,
কোনটা ভাল আর কোনটা ভেজাল
বুঝারতো উপায় নাই।।ঐ

আলেম রুপে কেহ করছে ভন্ডামি
মাজার খুলে কেহ করছে পাগলামি
কেউবা আবার পেট পুজারী দরবেশ বাবা
ভন্ডামির তো আর নাই সিমা নাই।।ঐ

পর্দা ছেড়ে নারী ঘুরে ফিরে
পিটিং শর্ট কার্টিংএর জামা পড়ে,
নারীরা হল ঘরের আলো
ভুলে গেছে তারা এ কথা হায়।।ঐ

আছে কিছু দেশে মানুষ খ্যতি
করছে সনাতন শিক্ষানীতি
আবার রাষ্ট্র থেকে বাদ দিকে চায় ইসলাম
৯০ভাগ মুসলমানের এ দেশে হায়।ঐ

সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৭

মাটির ঘরে হবে বসত ঘর

      (২৯)  ইসলামি গজল
মাটির ঘরে হবে বসত ঘর
সঙ্গি সাথি সবাই একদিন হবে তোমার পর।।ঐ

সারে তিন হাত মাটির ঘরে
নিথর দেহ থাকবে পড়ে,
মাটির দেহ মাটি হবে শূণ্য খাঁছা ঘর।।ঐ

তিন টুকরা সাদা কাপন
জনম জনম হবে আপন,
কেন চল দম্ভভরে দুনিয়ার উপর।।ঐ

অন্ধকার ঐ মাটির ঘরে
পোকা মাকড় খাবে চিরে,
কেমন করে ঐ কবরে থাকবো চিরতর।।ঐ

আমলনমা কর সাথি
পাবে অধার ঘরের বাতি
না থাকিলে পূণ্য সেদিন কাঁদবে যে অঝর।।ঐ
     

আকাশে তাকাই দেখি

 ৫২) ঐ আকাশে তাকাই দেখি যমীনে তাকাই সবখানে তোমার গান শুনা যায়, তুমি রহীম রহমান লুটিয়ে পড়ি সদা তব সেজদায়।।ঐ ★  হিমালয় দেখে হয় দৃষ্টিগোচর সবুজ...