বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭

বিয়ের গান

(৪৯)আজ কন্নার গায়ে হলুদ, সবে মেতেছে খুশিতে
বউ সাইজা যাইবো কন্না দুলার বাড়ীতে।।ঐ

হাতে রাঙা মেয়েদী কন্নার ঝিলমিল ঝিলমিল করে
মায়াভরা মুখখানী তার দুনয়ন যায় ভারে--রে
                                             দুনয়ন যায় ভরে,
ধন্য হোক জীবন তোমার স্বামীর বাড়ীতে।।ঐ

কন্না বলি তোমারে থেকো দুলার পাশাপাশি
দুখে সুখে স্বামীর ঘরে কাটাও জীবন হাসি-রে
                                         কাটাও জীবন হাসি,
দুয়া করি জীবন তোমার ভরে যাক খুশিতে।।ঐ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আকাশে তাকাই দেখি

 ৫২) ঐ আকাশে তাকাই দেখি যমীনে তাকাই সবখানে তোমার গান শুনা যায়, তুমি রহীম রহমান লুটিয়ে পড়ি সদা তব সেজদায়।।ঐ ★  হিমালয় দেখে হয় দৃষ্টিগোচর সবুজ...