বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭

ও পাখি পাখিরে

(৪৬)
ও পাখি পাখিরে কার নামেতে গাও সারখন
কার নামেরই সুর ধরিয়া শান্ত কর মন।।ঐ

কার নামেতে নীরব মনে কৃষ্ণচুড়ার ডালে
রবের প্রেমে রও মজিয়া গহিন অন্তরালে,
কার প্রেমেতে মুগ্ধমনে জুড়াও প্রাণ ও মন।ঐ

কার নামেতে নীল আকাশে মেলে দুটি ডানা
কোনবা নামে আহার জোগাও থাকো নির্ভাবনা,
তোর ডাকেতে বিষাদ হৃদয় জাগে উদ্দিপন।।ঐ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আকাশে তাকাই দেখি

 ৫২) ঐ আকাশে তাকাই দেখি যমীনে তাকাই সবখানে তোমার গান শুনা যায়, তুমি রহীম রহমান লুটিয়ে পড়ি সদা তব সেজদায়।।ঐ ★  হিমালয় দেখে হয় দৃষ্টিগোচর সবুজ...