রবিবার, ২ এপ্রিল, ২০১৭

আদরীনি মা সোহাগিনী মা

(৩৭) মা

আদরিনী মা সোহাগিনী মা 
একলা ঘরে আমায় রেখে,
চলে যেওনা।।ঐ

১০মাস ১০দিন মাগো গর্বে ধরেছ
আমার লাগি কত ব্যাথা তুমি সয়েছ,
মাগো সেই ব্যাথা ভুলেছ আমার,
দেখে মুখখানা।।ঐ

ছোট্র বেলায় রাখতে আমায় কত যতনে
আদর সোহাগ দিতে মাগো খনে খনে
মাগো তোমার লাগি কাঁদি আমি,
হয়ে দেওয়ানা।।ঐ

আমায় ছেড়ে যেওনা কো ওগো জননী
তুমি ছাড়া এই জগতে আমি অভাগিনী,
মাগো দুখের দিনে কে দিবে আর,
আমায় সান্তনা।।ঐ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আকাশে তাকাই দেখি

 ৫২) ঐ আকাশে তাকাই দেখি যমীনে তাকাই সবখানে তোমার গান শুনা যায়, তুমি রহীম রহমান লুটিয়ে পড়ি সদা তব সেজদায়।।ঐ ★  হিমালয় দেখে হয় দৃষ্টিগোচর সবুজ...