(৩৯) নাত
দয়ার নবীজী ওগো মায়ার নবীজী
তোমার প্রেমে জুইঁ চামেলির মালা গেঁথেছি।।ঐ
মনের মাঝে তোমার কথা ভাবি সারাখন
প্রিয়া নাবী তোমার দেখা পাবো গো কখন,
তোমার প্রেমে পাগল প্রেমিক ব্যাকুল হয়েছি।।ঐ
নিখিল জাহান হল সৃজন তোমার উছিলায়
রৌশানীত হল ধরা তোমারি ছোঁয়ায়,
তোমার নূরে আধার ধরায় আলো পেয়েছি।।ঐ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন