মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭

আমি চাইনি কভু

( ৪২) বিদ্রোহী

আমি চাইনি কভু শাসন নামে করতে শোসন দেশ
আমি চাইনি কভু বাংলা হতে নগ্ন পরিবেশ,
চাইনি এমন দেশ আমি চাইনি
যে দেশ চেয়েছি আমি পাইনি।।ঐ

আমি চাইনি কভু রাজপথে তে দেখতে লাশের সারি
অধিকার হারা লাঞ্চিত এই জনতার আহাজারি
চাইনি এমন পরিবেশ আমি চাইনি
যে পরিবেশ চেয়েছি আমি পাইনি।।ঐ

আমি চাইনি কভু শাহবাগে ঐ নাস্কিকদের উৎপাত
দেখিতে চাইনি আলেমের বুকে ভুলেটের আঘাত,
চাইনি এমন বর্বরতা চাইনি
শান্তি চেয়েছি আমি পাইনি।।ঐ

আমি চাইনি দেখতে ডিজিটাল নামে করতে প্রতারণা
যেই ডিজিটালে আমার দেশে বাড়বে বেহায়াপনা,
আমি চাইনি এমন অশ্লিলতা চাইনি
সুশিল এক দেশ চেয়েছি পাইনি।।ঐ

আমি চাইনি দেখতে এ বাংলাকে গোলামির জিন্জিরে
দিল্লি দাদায় স্বপ্ন দেখিয়ে দেশটাকে নিবে চিরে,
আমি চাইনি আমার দেশটা দিতে চাইনি
তিস্তার পানি চেয়েছি পাইনি।।ঐ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আকাশে তাকাই দেখি

 ৫২) ঐ আকাশে তাকাই দেখি যমীনে তাকাই সবখানে তোমার গান শুনা যায়, তুমি রহীম রহমান লুটিয়ে পড়ি সদা তব সেজদায়।।ঐ ★  হিমালয় দেখে হয় দৃষ্টিগোচর সবুজ...